বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৩.২৭ পিএম
Photo: TDS

স্টাফ রিপোর্টার॥



যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর রেল সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে আজ ও আগামিকাল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল নয়টা পঞ্চাশ মিনিটে একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়।

বঙ্গবন্ধু রেল সেতু’র প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো: মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪শ মিটার উজানে দেশের সর্ববৃহত রেলসেতুর নির্মান কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতুতে ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যায়ে ২০২০ সালে শেষে শুরু হওয়া রেলসেতুটিতে ২০২৫ এর জানুয়ারি থেকেই বাণিজ্যিক ভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে।

প্রসঙ্গত,১৯৯৮ সালে বঙ্গবন্ধু যমুনা সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। এতে সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয় দেখা দেয়। এসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়। এ রেল সেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com