বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫২ হাজার গাড়ি পারাপার: টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯.৩৬ পিএম


স্টাফ রিপোর্টার॥



ঈদের ছুটির শেষ দিনে গতকাল শনিবার (১৪ জুন) কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে যানজটমুখর হয়ে উঠেছিল যমুনা সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে যেমন যানজট ও ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষজন, তেমনভাবে ঈদের পর কর্মস্থলে ফিরতে গিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এবং যমুনাস সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়কেও যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খায় যমুনা সেতুর দুই পাড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

আজ রোববার (১৫ জুন) সকাল থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠান চালু হচ্ছে। ছুটির শেষ মুহূর্তে ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছেছেন উত্তরের যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে ট্রাক-পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত মাইক্রো, কার ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরেছেন। তবে গুনতে হয়েছে তাদের চারগুণ বেশি ভাড়া।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, গতকাল শনিবার (১৪ জুন) উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩২৯টি। এসব থেকে আদায় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com