বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

রবিবার থেকে খুলছে দোকানপাট-শপিংমল: শপিংমলে যেতে লাগবে মুভমেন্ট পাস

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১০.১৯ এএম

নিজস্ব প্রতিবেদক:

আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দে্ওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা যাবে।

শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ১৪ এপ্রিল থেকে দুই দফায় সারাদেশে কঠোর ‘লকডাউন চলছে।  যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কার‌্যকর থাকবে।

শপিংমলে যেতে লাগবে মুভমেন্ট পাস

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ ক্ষেত্রেও প্রয়োজন হবে মুভমেন্ট পাসের।

মুভমেন্ট পাস ছাড়া কেউ দোকান বা শপিংমলে যেতে পারবে না বলে পুলিশ সদর দফতর থেকে এমন তথ্যই দেওয়া হয়েছে। যদিও শপিংমল খোলার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনও নির্দেশনা এখনও দেওয়া হয়নি।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে মুভমেন্ট পাস ছাড়া জনসাধারণকে বাসা থেকে বের হতে নিষেধ করেছিল পুলিশ। যারাই বের হয়েছেন তারাই আইনি বাধার সম্মুখীন হয়েছিলেন। শপিংমল খুললেও একই নিয়ম কার্যকর থাকবে। তবে এ বিষয়ে গণমাধ্যমকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com