বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি খুন

  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১.০৬ পিএম

স্টাফ রিপোর্টার॥



রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি খুন হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকালে গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় স্ত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।
নিহতরা হচ্ছেন- রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী ও রাত্রী তার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক তদন্ত ইব্রাহিম হোসেন সোহেল জানান, পূর্ব শত্রুতার জের ধরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে।
তিনি জানান, দুই মরদেহের একটি ঢামেক হাসপাতালে রয়েছে। অপরটি কাঠবাগানের ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com