বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রায়গঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭.১৮ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের রায়গঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশবাহী অ্যাম্বুলেন্স বগুড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের তেমন ক্ষয়-ক্ষতি না হলেও লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের অংশ পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংঘর্ষ হওয়ায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com