বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

রায়গঞ্জে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯.৩২ পিএম
ছবি: টিডিএস


রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) থেকে আব্দুল লতিফ সরকার॥



সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের অবৈধ চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন-এর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১:০০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। রায়গঞ্জ পৌর যুব দলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সিনিয়র যুগ্ন আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ সরকার পতনের পর রায়গঞ্জের ৮টি ইউনিয়নে চেয়ারম্যানদের অপসারণ করা হলেও ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান এখনও বহাল থেকে অন্তর্বর্তীকালীন সরকার কে ব্যর্থ করার জন্য আওয়ামী দোসরদের নিয়ে ষড়যন্ত্র করে আসছে। তাই এই চেয়ারম্যানকে এখনই অপসারন করা না হলে জুলাই আগষ্টের হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com