বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রায়গঞ্জে ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.১৪ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে দূষণবন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে আরে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিকসমাজের ব্যানারে এ কর্মসূচির পালন করেন।

‘নদী বাঁচাও, দেশ বাঁচাও জাগো বাহে জাগো স্লোগানে মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে এসআর কেমিক্যাল ও মজুমদার কোম্পানিরবর্জ্য নদীতে ফেলায় পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে মাছসহ জলজ প্রাণীরক্ষতি হচ্ছে এবং নদীপাড়ের মানুষের মধ্যে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নদী রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন জার্মান প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাব্বিরআহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামীম,রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনএবং সিরাজগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com