বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রায়গঞ্জ কেন্দ্রে প্রভাব বিস্তারে চারজনকে জরিমানা, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০৭ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলার কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের রাতে প্রভাব বিস্তারের অভিযোগে ৪ জন বিএনপি নেতাকর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ঘটনার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ব্রহ্মগাছা ইউনিয়নের কেন্দ্রে এই ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্তরা হলেন— ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, একই ওয়ার্ডের ইউপি সদস্য নুরনবী এবং ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম মণ্ডল।

প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখ বর্তমানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুড়কা শাখায় ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানান, ভোটের আগের রাতে কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়। ৪ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই কারণে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন একজন প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযানের সময় সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ-৩ আসনটি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হকসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com