শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পুঁজিবাজারের সংকট উত্তরণে বড় বিনিয়োগে যাচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭.৩০ এএম

এফবিডি ডেস্ক॥

রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক এবং স্ট্যাবিলাইজেশন ফান্ড দেশের পুঁজিবাজারে চলমান সংকট উত্তরণের জন্য বড় ধরনের বিনিয়োগ করবে । বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এবিষয়ে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত কয়েকদিন দেশের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে, দর কমছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। একইসঙ্গে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও অনেক কমে যায়। এমন অবস্থায় সাময়িক এ সংকট থেকে উত্তরণের জন্য স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ফান্ড বোর্ড।

দেশের শেয়ারবাজারে সংকট তৈরী হলে তা থেকে উত্তরণের জন্য ২০২১ সালে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির উর্দ্বতন এক কর্মকর্তা বলেন, তিনটি প্রতিষ্ঠান বড় ধরনের বিনিয়োগে যাবে আজকে থেকেই। বিএসইসিকে এবিষয়টি তাঁরা জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com