বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই সংকট নিরসন, কীভাবে ? ব্যাখ্যা চায় কমিটি তথ্য অধিকার আইন: সচেতনতা বাড়লেও প্রয়োগে ভীতি ও ঘাটতি, আটকে আছে সাড়ে ৮০০-এর বেশি শুনানি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াতের সাবেক এমপির জামাতা ডিবি হেফাজতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ

রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য হেনরী ও তার স্বামী

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬.৫১ পিএম
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় আরও দুটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাদের দুজনকেই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এর বিচারক মো. রাসেল মাহমুদ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আজ সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় এবং একটি অস্ত্র মামলায় তাদের দুজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ২ অক্টোবর বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে দীর্ঘ প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com