বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

রেমিট্যান্সে ডলার মূল্য বেড়ে ১১৯ টাকা ৪০ পয়সা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১.২০ পিএম

ইউএনবি॥

বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার মূল্য বাড়ানোর নির্দেশনা অনুযায়ী ডলারের দাম ১১৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত বাড়িয়েছে ব্যাংকগুলো।

চলতি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে রেমিট্যান্স প্রবাহে পতন দেখা দেওয়ায় সোমবার (২৯ জুলাই) রেমিট্যান্সের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংক।

সাম্প্রতিক শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে রবিবার ব্যাংকগুলোকে উচ্চ হারে রেমিট্যান্স ডলার কিনতে মৌখিক নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। যার পরিপ্রেক্ষিতে সোমবার একদিনের ব্যবধানে রেমিট্যান্স ডলারের দর ৬০-৭০ বেসিস পয়েন্ট বেড়ে গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com