বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

রোজার আগে তেল, চিনি, খেজুরের শুল্ক কমানোর সুপারিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৭.০৪ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

রোজাকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানিতে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য নিয়ে পাঁচ মন্ত্রণালয়ের যৌথ বৈঠকের পর সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি এনবিআরে পাঠানো হয়।

এনবিআর সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুল্ক কমানোর বিষয়ে একটি চিঠি এনবিআরকে দেওয়া হয়েছে। এ চিঠির বিষয়ে আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বৈঠকে বসবে এনবিআর।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জাগো নিউজকে বলেন, রোজাকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। তবে, শুল্ক হার কতটা কমানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।

চিনি, সয়াবিন তেল, ছোলার দাম বেড়েছে। রোজার মাস না আসতেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এমন পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com