মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে ২১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক॥ প্রাইভেট কার জব্দ

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০৮ পিএম
ছবি: র‌্যাব-১২ এর সৌজন্যে

রাজ মোস্তফা॥
র‌্যাব-১২ সোমবার ভোররাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নামক স্থানে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হল:- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের সন্তু মিয়ার পুত্র প্রাইভেটকার চালক রশিদুল ইসলাম (৩০) এবং জোনাব আলীর পুত্র ফিরোজ মিয়া (২২)।
সোমবার লেঃ কমান্ডার এবং র‌্যাব-১২ এর সদর কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছবি: র‌্যাব-১২ এর সৌজন্যে

প্রেস বিজ্ঞপ্তী সূত্রে জানা যায়, র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ লাইফ হসপিটালের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বগুড়া হতে ঢাকা গামী একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব-১২ জানতে পারে যে, আটককৃতরা দীর্ঘদিন যাবত রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে আটককৃতদের সলঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com