শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

রয়্যাল ক্যাপিটালের বিশেষ কর্মশালা

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৮.০০ এএম

এফবিডি ডেস্ক॥

পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা এবং কিভাবে বিনিয়োগের পূর্বে স্টক রিসার্চ করা প্রয়োজন এসব নিয়ে একটি ট্রেইনিং সেশন আয়োজন করেছে রয়্যাল ক্যাপিটাল লিমিটেড।

সম্প্রতি, প্রতিষ্ঠানটির কক্সবাজার ডিজিটাল বুথের সৌজন্যে ট্রেইনিং সেশনের আয়োজন করা হয়। “ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড ওয়েলথ ক্রিয়েশন” শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের হেড অফ রিসার্চ আকরামুল আলম এবং তার সাথে উপস্থিত ছিলেন তার সহকর্মী বিজনেস ডেভলপমেন্ট এবং ডিজিটাল  মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ রাকিবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়্যাল ক্যাপিটাল কক্সবাজার ডিজিটাল বুথের ম্যানেজার নুরুল কাদের এবং অন্যান্য বিনিয়োগকারীগণ।

আলোচনায় বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয় যে তারা কিভাবে বিনিয়োগের পূর্বে একটি কোম্পানি সংক্রান্ত তথ্যগুলো যাচাই বাছাই করবেন এবং বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নিউজ পর্যালোচনা করে সেগুলো বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com