বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ২

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ২.২৫ পিএম
ছবি: সংগ্রহীত

লালমিনরহাট সংবাদদাতা॥

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৩০ মার্চ) ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ৯১৩/৪ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মুরুলী চন্দ্র উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩২) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪০)।

খোঁজ নিয়ে জানা যায়, ভোরে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা এলাকা থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানোর জন্য প্রবেশ করলে

৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ৩-৪ রাউন্ড গুলি ফায়ার করে। এতে শ্রী মুরুলি চন্দ্র (৪৯) নামে বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতের মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। আর আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে গোপনে রংপুরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com