বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

লিগ্যাসি ফুটওয়্যার ৩ কোটি শেয়ার ছাড়তে চায়

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৯.২৮ এএম

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার অর্ডিনারি শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহের মাধ্যমে মূলধন বাড়াবে।

রোববার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ৩ কোটি অর্ডিনারি শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিত মূল্য ১০ টাকা দরে প্রতিটি শেয়ার ছাড়া হবে। এর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে, যা কোম্পানির চলতি মূলধনের ঘাটতি পূরণ করবে। কোম্পানির পরিচালক ও কৌশলগত বিনিয়োগকারীদের (যদি পাওয়া যায়) এই শেয়ার ইস্যু করবে।

কোম্পানির সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় বোনাস শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সুযোগ নেই বলে, এভাবে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াতে চায় কোম্পানিটি। তবে এই সিদ্ধান্ত কার্যকরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com