বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

লেনদেনও কমেছে সূচকের পতনের দিনে

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৯.৩৯ এএম

স্টাফ রিপোর্টার॥

দেশের শেয়ারবাজারে সোমবার (১৪ নভেম্বর) সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৮ কোম্পানির। দরপতন হয়েছে ৬৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৭১৪ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭২৪ কোটি ১৫ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com