মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

লেনদেন সচল রয়েছে পিএফআই সিকিউরিটিজের

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮.১৬ এএম

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন স্থগিত করে দিয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা সত্য নয়। প্রতিষ্ঠানটির লেনদেন সচল রয়েছে।

গত ১৭ নভেম্বর সিডিবিএল একটি চিঠিতে জানিয়েছে, সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি ২০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। চিঠি পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিয়েছিলো। সেদিন বৃহস্পতিবার ছিলো। পরবর্তীতে রবিবার থেকে কোম্পানির স্বাভাবিক লেনদেন চালু ছিলো।

সিডিবিএল চিঠিতে আরও জানিয়েছে, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একত্রিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি সার্টিফিকেট নবায়ন ফি জমা দেওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। কিন্তু এর আগেই কোম্পানি যাবতীয় ফি জমা দেওয়ায় লেনদেন স্থগিত করা হয়নি।

এ ব্যাপারে কোম্পানির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, পিএফআই সিকিউরিটিজের লেনদেন বন্ধ হয়নি। কোন একটি অনলাইন নিউজ পোর্টালে এ জাতীয় একটি নিউজ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা। বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com