শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

শান্তিরক্ষা মিশনের সদস্যরাও পাবেন রমিট্যান্সে নগদ প্রণোদনা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭.৪৪ এএম

এফবিডি ডেস্ক॥

রেমিট্যান্সের ওপর নগদ প্রণোদনা পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, এখন থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের অর্জিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা প্রদান করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রাপ্ত অর্থের বিপরীতে প্রণোদনার অর্থ ছাড়করণের জন্য সংশ্লিষ্ট সংস্থা তাদের সদস্যদের প্রত্যেকের প্রাপ্যতার তালিকাসহ তাদের ব্যাংক বরাবর আবেদন করবে।

সংশ্লিষ্ট ব্যাংক সেনা, নৌ, বিমান, পুলিশ বাহিনীর আবেদনকৃত অর্থ ছাড়করণের জন্য সশস্ত্র বাহিনীর জন্য তৈরি তালিকাসহ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করতে হবে। সরকার থেকে তহবিল পাওয়া সাপেক্ষে ব্যাংক বরাবর অর্থ ছাড় করবে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংক সশস্ত্র বাহিনী প্রদত্ত তালিকা মোতাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ ব্যাংক হিসাবে নগদ সহায়তা জমা করবে।

এই নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে ১ জুলাই ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ নগদ এবং ১ জানুয়ারি ২০২২ থেকে প্রাপ্ত রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ নগদ সহায়তা প্রযোজ্য হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com