বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

শাফিনের দাফনের দিনে চলে গেলেন জুয়েল

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ২.২৮ পিএম

১১ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে

তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

স্টাফ রিপোর্টার॥

জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। ১১ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবাও চলছিল। শেষ পর্যন্ত ফেরানো গেল না “সেদিনের এক বিকেলে”-খ্যাত এই শিল্পীকে।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী উপস্থাপক সংগীতা আহমেদ। মৃত্যুকালে জুয়েলের বয়স হয়েছিল ৫৬ বছর। তার জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। মাঝে এক যুগেরও বেশি সময় ধরে এই শিল্পী ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন দেশ ও বিদেশের চিকিৎসা সহযোগিতায়। অবস্থার খুব অবনতি হলে চলতি মাসের ২৩ জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ২৫ জুলাই খানিক উন্নতির খবর পাওয়া গেলেও ৩০ জুলাই সকালে ক্যান্সাররের কাছে হার মানলেন এই শিল্পী।
১৯৯২ সালে বের হয় জুয়েলের প্রথম গানের অ্যালবাম “কুয়াশা প্রহর”। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন জুয়েল। তারপর থেকে প্রায় নিয়মিত বের হতো তার গানের অ্যালবাম।
এরপর প্রকাশিত হয় “এক বিকেলে” (১৯৯৪), “আমার আছে অন্ধকার” (১৯৯৫), “একটা মানুষ” (১৯৯৬), “দেখা হবে না” (১৯৯৭), “বেশি কিছু নয়” (১৯৯৮), “বেদনা শুধুই বেদনা” (১৯৯৯), “ফিরতি পথে” (২০০৩), “দরজা খোলা বাড়ি” (২০০৯) এবং “এমন কেন হলো” (২০১৭)।
এছাড়াও বেশকিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল।
এদিকে মৃত্যুর চার দিন পর সোমবার দেশে ফিরেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। ওই দিন বিকেল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে তাকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় শনিবার দুপুর ১টায় ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিক কমিউনিটি মসজিদে শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি এই রক তারকাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com