বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭.০৫ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের কবরস্থানে গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে কঙ্কালগুলো চুরি হলেও বিষয়টি অনেকটা গোপন ছিল। আজ বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বিপুলসংখ্যক লোকজন ও স্বজনরা কবরস্থানে ভিড় করছেন।

স্থানীয় স্কুল শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।

চোর চক্রের কারো পরিচয় শনাক্ত হয়নি। তবে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরেরা তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, ‘গত সোমবার অমাবস্যার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে বিষয়টি মুসল্লি ও স্বজনদের মাধ্যমে জানাজানি হয়। ওইসব কবর খেয়াল করলে দেখা যায়—মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল চুরি হয়েছে। খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, ‘এ ঘটনায় আজ বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com