বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

শাহজাদপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৯.০৭ পিএম
প্রতিকী ছবি

 

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

চেয়ারম্যান পদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলুকে কাপ পিরিচ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদকে কৈ মাছ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে টেলিফোন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুকে আনারস, মো. ইউনুস আলীকে ঘোড়া, মো. হুমায়ুন কবিরকে মোটরসাইকেল, মো. ইসমাইল হোসেনকে দোয়াত কলম এবং মো. গোলাম সাকলাইন সেলিমকে হেলিকপ্টার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম চশমা, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোবহান শেখ সজল (মিন্টু) টিউবওয়েল, মো. ফারুক সরকার মাইক এবং মো. সাইফুল ইসলাম তালা প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমি খাতুন প্রিয়া ফুটবল, মৌসুমী খান হাঁস এবং লাবনী ইসলাম কলস প্রতীক পেয়েছেন।

চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, শাহজাদপুর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৫ প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। এ উপজেলায় আগামী ২৯ মে ভোট গ্রহণ করা হবে।

প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করে আগামী নির্বাচনে ভোটারদের নিকট নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com