বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫.৪১ পিএম


সেলিম তালুকদার, শাহজাদপুর॥



শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৪টা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি রাজিব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন অন্তু, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, ক্রিড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিরু খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহেব আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেক রহমান, সদস্য আব্দুল্লাহ আল কাফি, তৈয়ব আলী, আবু সুফিয়ান নোমান, গোলজার হোসেন হিরা ও মিলন ছাড়াও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক ফোরামের সদস্যরা তাদের পরিচয় তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন রাজিব আহমেদ রাসেল, আব্দুল্লাহ আল মাহমুদ, সবুজ হোসেন রাজা, শরিফুল ইসলাম, সেলিম তালুকদার প্রমুখ । তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা যেমন, মাদক, জানজট, কাপড় হাটের জীর্ণ দশা, গোষ্ঠীগত বিরোধ সহ সমস্যা গুলো তুলে ধরেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, আপনারা যে সমস্যা গুলো তুলে ধরলেন এসকল বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। এছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই শাহজাদপুরে গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল কাজ করা হবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com