বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠনের আহ্বান পরিবেশমন্ত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.০১ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিবেশ ক্লাব গঠনের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, মানুষের জীবন নির্ভর করে পরিবেশের ওপর আমরা কিরূপ গুরুত্ব দিচ্ছি। বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে আর্থ ক্লাব বা পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পরিবেশমন্ত্রী বলেন, একটি কল্যাণময়, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে  শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বে জায়গা পেতে জাতিকে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং প্রতিষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করবে না মর্মে অঙ্গীকার ব্যক্ত করে।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, গভর্নিং বডির সদস্য আনোয়ার কবির ভূইয়া, শিক্ষক প্রতিনিধি চাঁদ সূলতানা এবং শিক্ষক প্রতিনিধি ডক্টর ফারহানা খান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com