বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন: মির্জা ফখরুল

  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬.৩৯ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্য বারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা। এবার নৌকা নেই। নৌকার যিনি কান্ডারী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। দিল্লিতে গিয়ে বসে আছেন। আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।’

তিনি বলেন, ‘এবার নতুন একটি মার্কা এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল, তারাই সরকার গঠন করতে চায়।’

সোমবার ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা আছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দেবে, পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য।’

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।’

সভায় তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা ভয় না পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন।’

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com