শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

শেয়ার বাজারে ফের পতন, কমেছে লেনদেন

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.৫৬ এএম

এফবিডি ডেস্ক॥

টানা তিন কর্মদিবস উত্থানের পর আজ রোববার (৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ৩০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৬৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২১৪টির।

রোববার ডিএসইতে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com