বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সংস্কার চলা দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.৩৯ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের সংস্কার চলা ব্যাংকিংখাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ব্যাংকিংখাতে সংস্কার চলছে, এখানে তারা (বিশ্বব্যাংক) সাহায্য করবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইজারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচক। বিশ্বব্যাংকের সঙ্গে অন্য দাতাসংস্থাগুলো একত্রে সমন্বয় করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পণ্য থাকবে না। আমাদের ব্যাকিংখাতে সংস্কার চলছে। এখানে তারা সাহায্য করবে। বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যোক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে। আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয়ে সন্তুষ্ট।
এদিকে, চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন মার্টিন রাইজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com