মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সবজিতে মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে মিলছে না স্বস্তি

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬.২৫ পিএম

বিশেষ প্রতিনিধি:



সরবরাহ বাড়ায় সবজির দামে কিছুটা পতন ঘটলেও রাজধানীসহ দেশের বাজারগুলোতে ডিম, মাছ, মুরগি, আটা ও চিনির বাড়তি দাম অপরিবর্তিত রয়েছে। এর ওপর নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় চরম বিপাকে পড়েছেন সীমিত আয়ের সাধারণ মানুষ।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা ও মহাখালীসহ একাধিক বাজার ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরেই ডিম, মাছ ও মুরগির বাজার চড়া। প্রতি ডজন ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা মাসখানেক আগেও ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। বাজারে প্যাকেটজাত দুই কেজির আটা ১০ টাকা বেড়ে ১৩০ টাকা এবং খোলা আটার কেজি ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় ঠেকেছে।

ব্যবসায়ীরা জানান, শিল্প-কারখানায় গ্যাসসংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে আটা, ময়দা, চিনি ও ভোজ্যতেলের সরবরাহে তৈরি হয়েছে টানাপোড়েন, যার প্রভাব পড়েছে খুচরা মূল্যে। কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী হাসান তালুকদার বলেন, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, ডাল ও গুঁড়া দুধের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে সার্বিক উদ্বেগ বেড়েছে।

মাছ ও মুরগির বাজার ঘুরেও পাওয়া যায়নি কোনো সুখবর। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাড্ডার মাছ ব্যবসায়ী আবির ইসলাম জানান, নানা কারণে সরবরাহ কমায় মাছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বর্তমানে তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২৩০-২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০-৪২০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২,২৫০ থেকে ২,৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় একমাত্র সবজির বাজারেই দেখা গেছে কিছু স্বস্তি। সিংহভাগ সবজি এখন কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে সীমাবদ্ধ। পটোল ও ঢেঁড়স ৫০-৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা এবং পেঁপে ৩০-৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে বেগুন ৮০-১০০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০-১৬০ টাকা এবং গাজর ও টমেটো ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৫০-৫৫ টাকা ও আলু ২৫-৩০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।

মহাখালী বাজারে কেনাকাটা করতে আসা সামিয়া জাহান বলেন, সবজির দাম সামান্য কমলেও ডিম, মাছ ও মুরগির উচ্চমূল্যের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

ক্রেতাদের দাবি, কেবল দুই-একটি পণ্যের ছাড় নয়; বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com