শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সভায় উপস্থিত না হওয়ায় ১৭ কোম্পানিকে শোকজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৮.৩৭ এএম

এফবিডি ডেস্ক॥

‘জাতীয় বিমা দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত না হওয়ায় ১৭ বিমা কোম্পানিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার আইডিআরএ থেকে কোম্পানিগুলোকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। এর মধ্যে ১০টি জীবন বিমা ও সাতটি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোকে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিসে বলা হয়, ‘জাতীয় বিমা দিবস ২০২৩’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রস্তুতিমূলক সভায় আপনার অংশগ্রহণের নির্দেশনা থাকলেও আপনি সভায় অংশগ্রহণ করেননি, যা মোটেও কাম্য নয়।’

কারণ দর্শানোর নোটিস দেওয়া ১০ জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছেÑবায়রা লাইফ, বেস্ট লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গার্ডিয়ান লাইফ, মেঘনা লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, সানলাইফ ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। এ ছাড়া সাধারণ বিমা কোম্পানিগুলো হলোÑঢাকা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল, মেঘনা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com