বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সরিয়ে দেওয়া হতে পারে ডিবিপ্রধান হারুনকে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১১.৫৩ এএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ১৪ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

১৪ দলের একাধিক সূত্র জানায়, সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন।
তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ডিবি কেন এসবের মধ্যে জড়াবে?
এ সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন অর রশীদের ওপরে ক্ষোভ জানান।
তিনি আরও বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে। তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা। কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। তাকে (হারুন) সরিয়ে দিতে বলব।
জানতে চাইলে ১৪ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী হারুনের ওপরে খুবই বিরক্ত। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ’
১৪ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। সূত্র: কালের কণ্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com