বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসেরসহ গ্রেফতার ৪

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২.৫১ পিএম
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক॥
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার রাতে পৃথক পৃথক সময় তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মুখপাত্র মো. তালেবুর রহমান বলেছেন, ‘তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। ওই সব নির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’
গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আবদুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com