শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সামান্য উত্থান শেয়ারবাজারে

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৭.৪৪ এএম

এফবিডি ডেস্ক॥

আগের কার্যদিবসের মতো রবিবার (২৭ নভেম্বর) সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৭ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩২.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৮৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২.৭২ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ২০২.৩৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির বা ১৫.৪৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৪১টির বা ১৩.৪৯ শতাংশের এবং ২১৬টির বা ৭১.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৫৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০২.২৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ২৫টির আর ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com