মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভিডিও করায় মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন মেলেনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলা হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান: হাসনাত আবদুল্লাহ ফিরে দেখা: কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ, কেন তাঁকে হত্যা করেছিল তালেবান সালমানের স্টুডিওতে হামলা নিয়ে আসিফ নজরুল বললেন-এসব অপরাধ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৪১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার॥

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় তার পক্ষ থেকে দেওয়া ফেসবুক লাইভের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ সালমান মুক্তাদিরকে এ ঘটনায় ভিকটিম হিসেবে দেখছে। তবে পুরো ঘটনা জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, শনিবার মানিকদী নামাপাড়ায় সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ার কারণে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। ফলে নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তিনি মামলা করলে পুলিশ অভিযোগ তদন্ত করে দেখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থল ক্যান্টনমেন্ট থানার আওতাধীন এবং প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের আঁধারে ওই কর্মকর্তার পক্ষে কিছু লোক জায়গাটি দখলের চেষ্টা করে। এ সময় সেখানে ভাঙচুর হয়। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিওও ছিল।

ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনজনকে গ্রেফতার করে। সেখান থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

মন্ত্রী বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষ হলে ভাঙচুর ও সংঘর্ষের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com