বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই সংকট নিরসন, কীভাবে ? ব্যাখ্যা চায় কমিটি তথ্য অধিকার আইন: সচেতনতা বাড়লেও প্রয়োগে ভীতি ও ঘাটতি, আটকে আছে সাড়ে ৮০০-এর বেশি শুনানি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াতের সাবেক এমপির জামাতা ডিবি হেফাজতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫.১৭ পিএম
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার॥

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী চাঁদ মিয়াকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রবিবার (২০ অক্টোবর ) বেলা সাড়ে বারটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহম্মেদ এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত চাঁদ আলী জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্পের মৃত কালু সরদারের ছেলে। ঘটনার পর থেকে আসামি চাঁদ আলী পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না তিনি।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্ট্যানোগ্রাফার নাঈমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার হানেফ আলী মোল্লার মেয়ে তাহমিনার সাথে একই উপজেলার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্পের মৃত কালু সরদারের ছেলে চাঁদ আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। পরিবারিক কলহের জের ধরে গত ২০১১ সালের ৩১ জুলাই জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পে চাঁদ আলী তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা হানিফ আলী মোল্লা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বাক্ষী প্রমান শেষে রবিবার আদালত এই রায় প্রদান করেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com