বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনে অভিযান, ৪৫ হাজার জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮.৫০ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের মহাসড়কে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, কড্ডার মোড়সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে বাস ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে কুচক্রী মহলদের বিভিন্ন মেয়াদের শাস্তিসহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ এবং সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পুরো সিরাজগঞ্জ জেলার সব জায়গা থেকে আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসনের সাথে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে এজন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com