রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৮.১৪ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে যাচাই-বাছাই শেষে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তিনটি আসনের (সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬) মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

এ সময় সিরাজগঞ্জ-৪ ও ৫ আসনে ২ জন করে এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৩ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

সিরাজগঞ্জ সহকারী নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে গরমিল থাকায় সিপিবি প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালাম, ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র) ও মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, শনিবার যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ওমো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানার (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিষ্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com