বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন কারখানাটি সিলগালা

  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯.১৮ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করে বাজারজাত করার অভিযোগে জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দকৃত মালামাল ধ্বংস ও কারখানাটি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার ২৯এপ্রিল বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আাতিকুর রহমানের নেতৃত্বে কাজিপুর উপজেলার গান্ধাইল এলাকায় শিশু খাদ্য কারখানায় গোপন তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আাতিকুর রহমান বলেন, অবৈধ প্রক্রিয়ায় শিশুখাদ্য বিভিন্ন মোড়কে ড্রিংকস, চাটনি উৎপাদন ও প্রক্রিয়াকরণ , বিএসটিআই এর অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে মেসার্স ইসমাইল ফুডস এর মালিক মো. লিটনকে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়। এসময় উপজেলা ক্যাবের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com