মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার ২ দিন পর

  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১.৫৩ পিএম
ছবি: সদর থানা পুলিশ কর্তৃক সরবরাহকৃত

স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দ্বিতীয় তলা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার সন্দেহভাজন আসামি আব্দুল মোমিনকে ঘটনার দুই দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২:00 টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মোমিন, ২২, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২:০০ টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে লাফিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় আনা হয়েছিল।
ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত বিতর্কে পড়ে পুলিশ। দুই দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় জানান, আদালত থেকে পালাতক আসামী আব্দুল মোমিনকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com