বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭.১৯ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৯ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার মালিকদের থেকে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটির চিমনি, কাঁচা ইট ধ্বংস ও প্রত্যেক ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ, মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার, মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার, মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার, মেসার্স শিমু অরিন ব্রিকসকে ৩ লাখ, মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স তালুকদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com