মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার ! ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা সিরাজগঞ্জে ৪ কেজির বেশি হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ বিড়ালের মতো মিউ মিউ শব্দ : জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির প্রতিদিন কোটি টাকার বিদ্যুৎ খায় অটোরিকশা নেতৃত্বশূন্য মানবাধিকার কমিশন ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে ৮ বছর ধরে নিবন্ধনহীন, সিরাজগঞ্জের রাস্তায় রাজত্ব করছে ৪০ হাজার সিএনজি অটোরিকশা ভুয়া চালকলে বরাদ্দ: রায়গঞ্জে উত্তেজনা, তদন্ত কমিটি সময় চায় আরো ১৫ দিন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া ৫৩টি হারানো মোবাইল মালিকদের হস্তান্তর

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩.০০ পিএম
ছবি: জেলা পুলিশ দপ্তর

স্টাফ রিপোর্টার:



সিরাজগঞ্জে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৫৩টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ইউনিট ও বিভিন্ন থানার যৌথ প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো উদ্ধারকৃত মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ কতৃপক্ষ। পুরো প্রক্রিয়াকরণ ও অভিযানটি পরিচালিত হয় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সার্বিক দিক-নির্দেশনায়।

হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি সন্তোষ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা জানান, জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো সেবা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ দমন ও হারানো জিনিসপত্র উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com