শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু

সিরাজগঞ্জে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪.০৮ পিএম


স্টাফ রিপোর্টার॥



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ। সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) ও সিরাজগঞ্জ-২ ( সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসন বাদ রাখা হয়েছে।

এর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিপুল ভোটে বিজয়ী হন মেজর (অব.) মঞ্জুর কাদের। কিন্তু এবার তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে এনসিপির প্রার্থী হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও আসনটি এনসিপির যুগ্ম-সদস্যসচিব মাহিন সরকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তিনি মনোনয়ন না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঞ্জুর কাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com