বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪.০০ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা সমন্বয় কমিটি অনুমোদনের ১০ ঘণ্টা পর বেলাল হোসেন সবুজ নামের এক যুগ্ম সমন্বয়কারী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এনসিপির সদস্য সচিব ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

জানা যায়, কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেয়। তবে ওই কমিটিতে নিজের অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করে পদত্যাগ করেন বেলাল হোসেন সবুজ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি বেলাল হোসেন সবুজ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। সম্প্রতি সময়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই সিরাজগঞ্জ আসতেন, তখনই আমাকে ডাকতেন। আমি ব্যবসার পাশাপাশি তাদের সঙ্গে সময় দিতাম এবং কর্মকাণ্ডে বেকআপ দিতাম।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে আমি ফেসবুক পোস্টে দেখলাম সিরাজগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আমাকে অবগত না করে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কমিটি গঠন করতে হলে আলোচনা করা দরকার। অথচ আমার সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা না করেই কমিটি গঠন করা হয়েছে। আমি নিজেকে কখনো কোনো সংগঠনের সঙ্গে জড়াতে চাই না। এজন্যই ব্যক্তিগত কারণে আমি এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।”

এনসিপির নবগঠিত সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইউনুস আলী শিকদার বলেন, “রাজনীতিতে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। একজন যদি পদে না থাকতে চায় তাহলে তো তাকে জোর করে রাখা সম্ভব নয়। এটি তার ব্যক্তিগত বিষয়।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com