বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫.৩৬ পিএম

রায়গঞ্জ প্রতিনিধি॥



সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

পুলিশ জানায়, মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি মো. গোলাম মুক্তাদীরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত একটি ক্যাফে থেকে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

হামলার ঘটনায় সংসদ সদস্য আয়নুল হক জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। দল দুটির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com