বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে কাটাখালী নদী সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩.৫৯ পিএম
ছবি: টিডিএস

আশরাফুল ইসলাম জয়॥



ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কাটাখালী খাল সংস্কররের দাবিতে মানববন্ধন করেছে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে জাহান আরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাটাখালী খালের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মানববন্ধনে বক্তারা বলেন, কাটাখাল অপরিষ্কার থাকার কারণে দুর্গন্ধ, মশা, মাছি, ডেঙ্গু মশা উৎপাদিত হচ্ছে এ কারণে অনেক সাধারণ মানুষসহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি হিসা‌বে কাটাখালী খালটির নিরবচ্ছিন্ন পানি প্রবাহের জন্য পূন:খননসহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানান বক্তারা। সেই সাথে সিরাজগঞ্জবাসীকে কাটাখালিতে ময়লা আবর্জনা ফেলে এটিকে ভাগাড়ে পরিনত না করার জন্য আহবান জানান।

এসময়, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ক মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com