বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে কেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের ভিড়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ২.১৪ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরু থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

সিরাজগঞ্জ-২ আসনের ফুলবাড়ী, সয়াগোবিন্দ, কোলগয়লা, কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ঘুরে এমনটা দেখা গেছে।

কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম  বলেন,

এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১১৬ জন। যার মধ্যে ২ হাজার ১১৫ জনই নারী। তারা ভোট শুরুর আগে অনেক কেন্দ্রে উপস্থিত হন। সারারাত ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন আরও দীর্ঘ হয়েছে।

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রিসাইডিং কর্মকর্তা পঞ্চানন্দ সাহা  বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

তিনি জানান, তার এ কেন্দ্রে নারী ভোটার দুই হাজার ৫২৫ জন। দুপুর ১২ টা পর্যন্ত প্রায় এক হাজার ভোট পড়েছে।

ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। উপস্থিত ভোটারদের মধ্যে নারী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি দেখা গেছে। ভোটকক্ষে বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের উপস্থিতিও বেশ সরব।

জেলার ছয়টি আসনের একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয় সিরাজগঞ্জ-২ আসনকে। এটি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com