বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে গ্যাসপাম্পে দুর্বৃত্তদের হামলা, গ্যাস সরবরাহ বন্ধ

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.২৬ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুবৃত্তরা। এতে স্টেশনটির গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার কয়েকটি সিসি টিভির ফুটেজ ঢাকা পোস্টের এই প্রতিবেদকের কাছে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচনের গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে গ্যাস পাম্পে আসেন। এরপর তারা গ্যাস পাম্পে হামলা চালান। তারা গ্যাস সরবরাহ করার যাবতীয় সবকিছু ভেঙে ফেলেছে।

এ ঘটনায় জেলা শহরের একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় সিএনজিচালিত যানবাহন চলাচল কার্যত বন্ধ রয়েছে। গ্যাস না পাওয়ায় গ্যাসচালিত বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছেন।

সিএনজি চালক মো. শরীফ বলেন, এসে দেখি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে সিএনজি চালাতে পারছি না। এসে দেখি এখানে হামলা হয়েছে।
গ্যাস পাম্পের কর্মচারী ও মেশিন অপারেটর ইনচার্জ মো. শামীম বলেন, রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি দল পাম্পে ঢুকে হঠাৎ হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর করে দ্রুত সরে যায়।

গ্যাস পাম্পের গেটম্যান আক্তার হোসেন বলেন, আমি ওই সময়ে ছুটিতে ছিলাম। আজ (শনিবার) এসে দেখি গ্যাস পাম্পে হামলা হয়েছে। সিসি টিভিও তারা ভেঙে ফেলেছিল, সেগুলো আপাতত পরিবর্তন করা হয়েছে৷

জনদুর্ভোগ হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমরা মালিকপক্ষের সাথে বসেছিলাম। প্রশাসনের সাথেও কথা বলেছি। দোষীদের বিচার করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। যতদ্রুত সম্ভব এটি যেন চালু করা হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি।

গ্যাস পাম্পের শিফট ইনচার্জ মো. কিরণ বলেন, আমরা এখনো মামলা করতে পারিনি। প্রশাসন নাম চাচ্ছে, তবে সিসি ক্যামেরায় কারও মুখ দেখতে পারিনি।

সার্বিক বিষয় পরিদর্শন করেও সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com