বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮.১১ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ আলী (৪৮) উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি কানে শুনতে পায় না। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com