বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে তিন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩.২৫ পিএম
সিরাজগঞ্জে ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে প্রাণ হারান হান্নান খান ও তার মেয়ে হাফসা খাতুন। ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



পৃথক তিন সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ সিরাজগঞ্জের চার বাসিন্দার মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও বগুড়ার শেরপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ও স্বজনরা।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান (৩৫) ও তার তিন বছর বয়সী মেয়ে হাফসা খাতুন, রায়গঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস এবং শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নূর নবী হোসেন (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাতে হান্নান খান স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল উল্লাপাড়া উপজেলার সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন।

পথে সলঙ্গা এলাকায় পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসার মৃত্যু হয়।

আহত অবস্থায় আব্দুল হান্নান, স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতেই হান্নানের মৃত্যু হয়।

ওসি ইসমাইল হোসেন আরও বলেন, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নূরনবী হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।

এদিকে, নিহত জামায়াত নেতা আবুল কালাম বিশ্বাসের বোনজামাই রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম বলেন, বগুড়ায় দলের কর্মসূচি শেষে আবুল কালাম বিশ্বাস সোমবার রাতে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

পথে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

মাওলানা আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন, এবং সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি ছিলেন। গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মনোনীত হয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com