বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে তৃষ্ণার্ত মানুষদের মা‌ঝে বিশুদ্ধ পানি বিতরণ ক‌রেন জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু

  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫.৫২ পিএম
ছবি: দ্যা ডেইলী স্কাই

আশরাফুল ইসলাম জয়:
তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুগোলচত্ত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্বেগে পরিবহনযাত্রী, চালক ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়ে‌ছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ নং সয়দাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বর এলাকায় হাজারও বাসযাত্রী ও গাড়ীচালকদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু এসময়ে তিনি বলেন, এই তীব্র তাপদাহ তৃষ্ণার্ত বাসযাত্রী ও গাড়িচালকদের কিছুটা স্বস্তি দিতে এবং তাদের সচেতনতা বৃদ্ধি করতে চলার পথে উৎসাহ দিতে আমাদের এই আয়োজন করা। মানুষের পাশে থেকে সেবা করা ভালো লাগে। আমি মানুষের পাশে আছি ভবিষ্যতে থাকবো।

তীব্র গরমে ক্লান্ত হওয়া বাস যাত্রী ,গাড়ী চালক ও পথচারী মানুষেরা পানি ও খাবার স্যালাইন পেয়ে প্রসংশা করেছেন এ উদ্যোগের ।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদস্য একরামুল হক, সদস্য নার্গিস খাতুন সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com