বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে নবজাতক চুরির দায়ে নারীর কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫.২১ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের সলঙ্গায় এক নবজাতক (শিশু) চুরির মামলায় আলপনা খাতুন (২৭) নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন।

এই আদালতে পাবলিক প্রসিকিউটর (পি.পি) মাসুদুর রহমান মাসুদ বলেন, শিশু চুরি মামলায় আলপনা খাতুনকে ১৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবে ব্যাথা অনুভূতি হওয়ায় সিরাজগঞ্জ রোড গোলচক্কর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

পরের দিন ২৭ ফেব্রুয়া সকালে সিজারের মাধ্যমে সবিতা খাতুন একটি পুত্র সন্তান জন্ম দেন। বিকেলে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় আলপনা খাতুন। ঘটনাটি পুলিশকে জানানো হয়। সলঙ্গা থানা পুলিশ শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাতে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে পুলিশ।

এ সময় আলপনা খাতুন, ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও তার স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানার মামলা দায়ের করেন।

এ মামলায় আজ আলপনা খাতুনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com